২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপির মিছিল থেকে বোমা বিস্ফোরণ 

গাজীপুরে অবরোধের সমর্থনে বিএনপির একটি মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 08:44 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার বিকাল ৫টায় শ্রীপুর বাজারের গরুহাটা এলাকার এ ঘটনায় একজনকে আটক করা হয়।

আটক মহসীন (৩৮) যুবদলকর্মী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি আমির হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীপুর বাজারের গরুহাটা এলাকায় অবরোধের সমর্থনে বিএনপি মিছিল বের করে মূল বাজারে প্রবেশের চেষ্টা করে।

এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

ওসি আমির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই রাউন্ড কাঁদানে গ্যাস ও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়।

পরে  তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে জানান তিনি।