২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম জেলায় রোববার হরতাল

অবরোধের মধ্যে চট্টগ্রাম জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার সকালে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল যৌথভাবে এ কর্মসুচি পালনের ঘোষণা দেয়।

চট্টগ্রাম নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদসহ সকল ছাত্রদল নেতাকর্মীদের মুক্তির দাবিতে চট্টগ্রাম জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল ডাকা হয়েছে।”