২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে বিএনপির ৫ নেতা

পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও বিস্ফোরণের মামলায় রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতাকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 10:58 AM

Updated : 25 Apr 2022, 07:31 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে শুনানি শুরু হয়।

বিএনপি নেতারা হলেন- স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার,রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

দুই সপ্তাহে ছয় দিনের হরতাল শেষে গত ৮ নভেম্বর তৃতীয় দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করার পর বিএনপি নেতাদের আটক করা হয়।

পরদিন আদালতে হাজির করে গত ৫ নভেম্বর হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বর মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ওই দিন পাঁচ আসামিকে দুই মামলায় ১০ দিন করে ২০ দিন পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। কিন্তু মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানির দিন রাখে আদালত।

রাষ্ট্রপেক্ষের আইনজীবীরা জানান, দুই মামলার মধ্যে একটির আসামি সেন্টু মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করায় ওই মামলার নথি চলে যায় জজ আদালতে। এ কারণে মহানগর হাকিম রেজাউল করি ওই মামলায় রিমান্ড শুনানি থেকে বিরত থাকেন।

আসামিপক্ষের আইনজীবীরা এ নিয়ে কিছুক্ষণ হৈ চৈ করে মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে যান এবং নথি ফেরত পাঠানোর আবেদন করেন।

হাকিম আদালতে একটি মামলার রিমান্ড শুনানি শুরু হলেও বিচারক সাময়িক বিরতি দেন। কিছুক্ষণের মধ্যে আবার শুনানি শুরুর কথা রয়েছে।

পুরনো খবর:

মওদুদসহ বিএনপির ৫ নেতা কারাগারে