স্বৈরাচার শক্তির চক্রান্ত রুখতে হবে: খালেদা
গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে সরকারের একদলীয় নির্বাচনের গোপন চক্রান্ত ‘যে কোনো মূল্যে’ রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন খালেদা জিয়া।
শনিবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা এ কথা বলেন।
তিনি বলেন, “১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবারো শৃঙ্খলিত হয়েছে। ষড়যন্ত্র চলছে এদেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনের। একতরফা নির্বাচন করে একদলীয় সরকার ব্যবস্থা পুণরায় চালু করার গোপন চক্রান্ত স্পষ্ট হয়ে উঠেছে। স্বৈরাচার শক্তির এ চক্রান্ত রুখতে হবে যে কোনো মূল্যে।”
ফাইল ছবি
