২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি যেকোনো সংলাপে প্রস্তুত: রিজভী

দেশে শান্তি ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে যেকোনো সংলাপ বা আলোচনায় বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 03:57 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

শুক্রাবার সকালে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার একদিকে সংলাপের কথা বলছেন, অন্যদিকে বিরোধী দলের কার্মসূচিতে বাধা দিয়ে দমন পীড়ন চালাচ্ছেন। সংলাপ ও নিপীড়ন একসঙ্গে চলতে পারে না।

তারা আন্দোলনের ও সংগ্রামের মধ্যে আছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে হলেও বিজয় অর্জন করার প্রতিশ্রুতি দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাযায় সরকার বাধা দিয়েছে অভিযোগ করে রিজভী বলেন, পৃথিবীর কোনো সরকার ধর্মীয় কাজে বাধা দেয় না। কিন্তু এ সরকার সেটাও করছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।