রাষ্ট্রপতি নিয়ে প্রস্তাব থাকলে সংসদে দিন: সুরঞ্জিত
নতুন রাষ্ট্রপতি নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে এসে দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
জিল্লুর রহমানের মৃত্যুর পর ‘নিরপেক্ষ’ কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে বিএনপির আহ্বানের জবাবে শনিবার তিনি পাল্টা আহ্বান জানান।
জিল্লুর রহমান গত ২০ মার্চ মারা যান। সংবিধান অনুযায়, এখন আগামী ১৯ জুনের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে, যেখানে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
সংসদ সদস্য সুরঞ্জিত জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বলেন, সংবিধান অনুযায়ী ৩৫ বছরের ওপরে যে কোনো বাংলাদেশি এ পদে নির্বাচনের যোগ্য। তবে এর জন্য নির্দিষ্ট সংখ্যক সাংসদকে তার জন্য মনোনয়ন ও সমর্থন দিতে হয়।
বিএনপি নেতা মওদুদ আহমদ শনিবারই এক সভায় বলেন, “আগামী নির্বাচনে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একজন রাষ্ট্রপতি দেখতে চাই, যিনি হবেন একজন নিরপেক্ষ ব্যক্তি এবং সবার কাছে গ্রহণযোগ্য।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত রাজনীতকদের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করেন।
জিল্লুর রহমানের মৃত্যুর পর তার প্রতি সব দলের শ্রদ্ধা জানানোর বিষয়টি তুলে ধরে তিনি বনে, এতেই প্রমাণিত হয় দেশে রাজনীতি ও রাজনীতিকের বিকল্প নেই।
কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বুধবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ০৭, ২০১২
১৯৯৬ সালে নির্দলীয় সাহাবুদ্দিন আহমদ এবং ২০০৮ সালে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে মনোনীত করার বিষয়টি তুলে ধরেন তিনি।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো একজন উপযুক্ত রাষ্ট্রপতি মনোনয়ন দিবেন। এ ব্যাপারে তার ওপর আস্থা রাখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি।”
বঙ্গবন্ধু একাডেমি সিলেট জেলা শাখার আহ্বায়ক জগতজ্যোতি তালুকদারের স্মরণে এই সভায় সাবেকসংসদ হাজী মো. সেলিম ছাড়াও আরো আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
