২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগ্রামী জিল্লুরকে জাতি মনে রাখবে: ওয়ার্কার্স পার্টি

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

Image
মো. জিল্লুর রহমান, দেশের ১৯তম রাষ্ট্রপতি ছিলেন তিনি।

মো. জিল্লুর রহমান, দেশের ১৯তম রাষ্ট্রপতি ছিলেন তিনি।

দলের সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বুধবার এক শোক বার্তায় বলেন, “জিল্লুর রহমান ছিলেন এক উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব। সকল গণতান্ত্রিক আন্দোলনে তার সংগ্রামী ভূমিকা দেশবাসী দীর্ঘদিন মনে রাখবে।

“তার মৃত্যুতে জাতি একজন প্রাজ্ঞ রাজনৈতিক ও জনপ্রিয় নেতাকে হারাল। এই ক্ষতি পূরণ হওয়ার নয়।”

শোকবার্তায় ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচ বারের সংসদ সদস্য জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। 

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন জিল্লুর রহমান। অসুস্থতার কারণে গত ১০ মার্চ তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

তার মৃত্যুতে বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।