দিনাজপুরে অপহরনকারী আটক
দিনাজপুরের কাহালোল থেকে অপহৃত শিশুসহ এক ব্যক্তিকে জেলা শহরে আটক করেছে পুলিশ।
দিনাজপুরের কাহালোল থেকে অপহৃত শিশুসহ এক ব্যক্তিকে জেলা শহরে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর থেকে চঞ্চল রায়কে (৩) অপহরণ করা হয়। গভীর রাতে জেলা শহরের নয়নপুর থেকে তাকে উদ্ধার করা হয়।
একই সময়ে আটক পলাশ রায় (২০) পূর্ব সাদিপুরের লক্ষ্মীকান্ত রায়ের ছেলে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব সাদিপুরে লক্ষ্মীকান্ত রায়ের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন মোটরসাইকেল মেকানিক রঞ্জন চন্দ্র রায়।
রোববার বিকালে চঞ্চলকে নিয়ে খেলা করার এক পর্যায়ে সবার অলক্ষ্যে তাকে নিয়ে চলে যায় পলাশ।
খোঁজাখুঁজি করে না পেয়ে রঞ্জনের পরিবার বিষয়টি পুলিশকে জানায়।
রাত ১টার দিকে জেলা শহরের নয়নপুর এলাকায় রাস্তা থেকে চঞ্চলসহ পলাশকে আটক করা হয়।
পলাশ পুলিশকে জানিয়েছে- মোটরসাইকেল কেনার জন্য ৫০ হাজার টাকা আদায়ের জন্য চঞ্চলকে অপহরণ করেছে, বলেন ওসি।
