২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দুই পক্ষের সমাবেশ, সুনামগঞ্জে ১৪৪ ধারা

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই পক্ষ একই স্থানে সমাবশে ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 08:27 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই পক্ষ একই স্থানে সমাবশে ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মধ্যনগর বাজারে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে।

মধ্যনগর থানার ওসি জানে আলম জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে দুপুরে জেলা বিএনপির সহসভাপতি রফিক চৌধুরীর নেতৃত্বাধীন অংশ দলের মধ্যনগর বাজারে সমাবেশ ডাকে।

জেলা বিএনপির আরেক নেতা মোতালেব খানের সমর্থকরা একই দাবিতে একই স্থানে একই সময়ে সমাবেশের ডাক দেয়।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত বা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ওই এলাকায় সমাবেশ নিষিদ্ধ করেছে বলে মন্তব্য করেন ওসি।

সকাল থেকে মধ্যনগর বাজার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।