২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জমি দখল করে’ আওয়ামী লীগ অফিস

সাইনবোর্ড টানিয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে জয়পুরহাট সদরের চকবরকত ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

জয়পুরহাট, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাইনবোর্ড টানিয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে জয়পুরহাট সদরের চকবরকত ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। চকবরকত ইউনিয়নের জগদীশপুর গ্রামের আবু সুফিয়ান বলেন, তিনি গ্রামের আয়েজ উদ্দিনের কাছ থেকে স্থানীয় ভুটিয়াপাড়া মোড়ে এক শতক জমি কেনেন ২০১০ সালের ৩ সেপ্টেম্বর। স¤প্রতি তিনি সেখানে ব্যবসার জন্য ঘর তুরতে গেলে প্রতিবেশী মিজানুর রহমান জমির মালিকানা দাবি করে বাধা দেন। বিষয়টি তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে জানালে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী দু’পক্ষের দলিল ও কাগজপত্র দেখে গত ৩ সেপ্টেম্বর জমিটি তার (আবু সুফিয়ান) বলে মত দেন। “কিন্তু হঠাৎ গত শনিবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আহানুর রহমানসহ প্রায় এক/দেড়শ’ নেতাকর্মী ওই জায়গায় অর্ধনির্মিত ঘর ভেঙে দলীয় অফিসের সাইনবোর্ড টানিয়ে দেয়,” বলেন সুফিয়ান। এ সময় চকবরকত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহফুজার রহমানসহ কয়েকজন পুলিশ উপস্থিত থাকলেও তারা বাধা দেননি বলে সুফিয়ান অভিযোগ করেন। এসআই মাহফুজার রহমানকে ফোন করে সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আহানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন শেষ মুহূর্তে। ওই সময় ছেলেরা দলের সাইনবোর্ড টানাচ্ছিল। এ জমির অপর দাবিদার মিজানুর রহমান বলেন, “জায়গাটি মোট দেড় শতক। আমি ৩/৪ মাস আগে একশতক ক্রয় করেছি।” আওয়মী লীগের সাইনবোর্ড টানানো সম্পর্কে তিনি বলেন, “আওয়ামী লীগকর্মী ইসলাম এ জায়গার মূল মালিক। জায়গা দখল করে দিলে আমারটা বাদ দিয়ে বাকিটা আওয়ামী লীগের অফিসকে দান করা হবে।” “এমন মৌখিক চুক্তিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা জায়গাটি দখল করতে সাহায্য করেছে,” বলেন তিনি। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বিষয়টি জানেন না বলে দাবি করেন। তবে তিনি বিষয়টি সংবাদ হিসেবে প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, “বিষয়টি আমি দেখছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.