২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকলেভ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকলেভ । এরশাদের বারিধারার বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের রাজনৈতিক ও জনসংযোগ সচিব সুনীল শুভরায় বলেন, “বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক স্বার্থ সংশি¬ষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়।” বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মসিহ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএল/১৮৩৯ ঘ.