২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 09:13 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সোমবার দুপুরে দলের এক যৌথ সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষেও আলাদা কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালে রমনা গ্রিনে এক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠনের ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩১ অগাস্ট বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা, ১ সেপ্টেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শেরে বাংলা নগরে সাবেক সেনাশাসক জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল করবে বিএনপি। এছাড়া খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আগামী ১১ সেপ্টেম্বর এবং তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ৪ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর শোভাযাত্রারও আয়োজন করবে জাতীয়তাবাদী ছাত্রদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৫১০ ঘ.