২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বিএনপির মিছিলে লাঠিপেটা

১৮ দলীয় জোট নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে ভোলার চরফ্যাশন উপজেলায় বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ভোলা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ দলীয় জোট নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে ভোলার চরফ্যাশন উপজেলায় বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। বুধবার দুপুরে বিআরডিবি মোড়ে এ লাঠিপেটায় দলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন বলে দাবি করেন বিএনপি নেতারা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া সাংবাদিকদের বলেন, মিছিলটি সদরের শরীফপাড়া থেকে বের হয়ে বিআরডিবি মোড়ে গেলে পুলিশ অতর্কিতে হামলা চালায়। তিনি জানান, এসময় বিএনপি নেতা সাহাবুদ্দিন, শহিদুল ইসলাম দুলাল, মুসা, জামাল, গিয়াস, শিবলু, জুয়েল, জামালসহ ১৫ জন আহত হন। এদের মধ্যে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ মিছিলে লাঠিপেটা করেনি। পুলিশকে দেখে মিছিলকারীরা সটকে পড়ে। এদিকে একই সময়ে ভোলা সদরে বিজেপির একটি মিছিল বের হলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৬ ঘ.