চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় আরো ১৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ১৩ জনকে সংঘর্ষের ঘটনায় দায়ের করা চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার বিকালে নগরীর নাসিমন ভবন ও এর আশেপাশের এলাকায় জামায়াত ও বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।েে এত পুলিশ, সাংবাদিকসহ আহত হয় শতাধিক।
এ সময় বিক্ষুব্ধ বিএনপি-জামায়াত কর্মীরা তিনটি প্রাইভেট কারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় অর্ধশতাধিক যানবাহন।
এ ঘটনায় বিএনপি-জামায়াতের ২৯ নেতাকর্মীকে সেদিনই গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৪১ ঘ.
bdnews24