নাটোর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে হরতালে বাস পোড়ানোর মামলায় চার যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপ্লব (২৩) শাজাহান (২৪) সজল (২২) ও শাহীন (২৬) নামে ওই চার যুবককে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রোববারের হরতালের আগে দুর্বৃত্তরা নাটোর শহরের মাদ্রাসামোড়ে পদ্মা পরিবহনের একটি বাস আগুন দেয়। এ ঘটনায় বাস মালিক জামিলুর রহমান একটি মামলা দায়ের করেন।
সোমবার তাদের হাজির করা হলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মামুন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী গ্রেপ্তারকৃতদের যুবদলেরকর্মী বলে স্বীকার করলেও বাস পোড়ানোর ঘটনায় তারা জড়িত ছিল না বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৩৯ ঘ.
bdnews24