২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের অভিযোগ গঠনের শুনানি মুলতবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার শুনানি শুরুর পর মুজাহিদের আইনজীবীরা অভিযোগ গঠন না করার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। এরপর এক পর্যায়ে তারা সময় চেয়ে আবেদন করলে আদালত ২৮ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করে। ট্রাইব্যুনাল গত ২৬ জানুয়ারি মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয়। এরপর ১১ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সাধারণ সম্পাদক পদে থাকা মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ৩২টি অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এতে খুন, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। পুলিশ ২০১০ সালের জুন মাসে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৫৫৮ ঘ.