২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নিজামীর বিরুদ্ধে মামলা

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে পাবনায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 09:43 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

পাবনা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে পাবনায় একটি মামলা হয়েছে। ভাংচুর ও গুলি করে আহত করার অভিযোগে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সোমবার সকালে সাঁথিয়া থানায় মামলাটি করেন। সাঁথিয়া থানার ওসি মো. একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি গ্রহণ করা হয়েছে। শিগগির তদন্ত কর্মকর্তা নিয়োগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” মামলায় বলা হয়েছে, মতিউর রহমান নিজামী কৃষিমন্ত্রী থাকাকালে তার নির্দেশে ২০০২ সালের ২৬ জানুয়ারি বাদির আলোকদিয়ারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং বাদিকে কুপিয়ে ও গুলি করে মৃত ভেবে ফেলে রেখে যায় ১৫/২০ জন সন্ত্রাসী। “পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শরীর থেকে দুটি গুলি বের করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর আব্দুল্লাহ আল মাহমুদের বাম পা পঙ্গু হয়ে যায়।” নিরাপত্তার অভাবে এতোদিন তিনি মামলা করেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে নিজামীসহ জামায়াতে ইসলামীর শীর্ষ ছয় নেতা এবং বিএনপির দুইজনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৩৯ ঘ.