২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়া খেলা: শেরপুরে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

জুয়া খেলার অভিযোগে শেরপুর জেলা যুবদল আহ্বায়কসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

শেরপুর, সেপ্টম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুয়া খেলার অভিযোগে শেরপুর জেলা যুবদল আহ্বায়কসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, সাবেক আহ্বায়ক উজ্জ্বল সরকার, জেলা তাঁতিদলের সভাপতি সেলিম শাহী, মামুন, কাজল, লতিফ ও রাসেল। শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিউমার্কেট এলাকায় উজ্জ্বল সরকারের ঠিকাদারী অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ওই সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.