২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি

নরসিংদীতে ছাত্রদলের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 10:54 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

নরসিংদী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে ছাত্রদলের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে দুজন। বৃহস্পতিবার রাতে জেলা শহরে এ সংঘর্ষের সময় গোলাগুলি হয়েছে। ভাংচুর হয়েছে দুটি গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির পর রাতে নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বের একটি মিছিল শহরের ব্রাহ্মন্দী এলাকায় পৌঁছলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনীর অনুসারীদের সঙ্গে তাদের সংঘাত বাঁধে। সংঘর্ষের সময় গোলাগুলিও হয় জানিয়ে নরসিংদী সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সংঘাত বাঁধার খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষকে হটিয়ে দেয়। নাহিদ সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মেজবাহ উদ্দিন ইরানের সমর্থন পেয়ে আসছেন। অন্যদিকে রনী বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনের অনুসারী হিসেবে পরিচিত। সংঘর্ষে নাহিদের অনুসারী জুয়েল (২০) ও আনিছুর রহমান দিপু (২২) নামে দুই ছাত্রদলকর্মীকে কুপিয়ে জখম করা হয়। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ওসি জানান, এ ঘটনায় নাহিদ বাদি হয়ে রনীসহ ১১ ছাত্রদল নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪২ ঘ.