২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দায় এড়াতে পারে না: জামায়াত

এম ইউ আহম্মেদের মৃত্যুর দায় সরকার কিছুতেই এড়াতে পারে না বলে মনে করে জামায়াত ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইউ আহম্মেদের মৃত্যুর দায় সরকার কিছুতেই এড়াতে পারে না বলে মনে করে জামায়াত ইসলামী। শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, এমইউ আহম্মেদ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে। পুলিশের নির্যাতনে তার মত একজন খ্যাতিমান আইনজীবীর মৃত্যুতে জাতি মর্মাহত এবং দেশের আইনজীবী সমাজ বিক্ষুব্ধ। পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়ার ১৫ দিন পর শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান এই বিএনপি সমর্থক আইনজীবী। তার স্ত্রীর অভিযোগ, পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আহম্মেদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলে আসছে, গ্রেপ্তারের পরপরই এই আইনজীবীর হার্ট অ্যাটাক হয়েছিল। বিবৃতিতে বলা হয়, এ ঘটনার দ্বারাই প্রমাণিত হয় যে, দেশের জনগণের জানমালের কোনো নিরাপত্তা নেই। এ অবস্থায় কোন দেশ চলতে পারে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/২০১৬ ঘ.