চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণেই দেশে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে।
শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, "দেশে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কেউই আইনের শাসন মানছেন না।"
সরকারের ব্যর্থতার কারণে সারা দেশে ছাত্রী ও নারী নির্যাতনের ঘটনা বাড়ার পাশাপাশি সব ক্ষেত্রে দলীয়করণের কারণে অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন খসরু।
লক্ষ্মীপুরে বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলামের খুনিদের দণ্ড মওকুফ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিমলের শাস্তি এবং দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা দলের চট্টগ্রাম নগর শাখা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
'ক্ষমতাসীন দলের ক্যাডারদের' বিভিন্ন মামলা প্রত্যাহার করা হলেও বিএনপি কর্মীদের কোনো রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে না বলে অভিযোগ করেন আমীর খসরু।
লক্ষ্মীপুরে নুরুল ইসলামকে হত্যার দায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও পৌর চেয়ারম্যান আবু তাহেরের ছেলে এএইচএম বিপ্লবের মৃত্যুদণ্ড স
bdnews24