২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'একটি অনুচ্ছেদই পুরো সংশোধনী বাতিলে যথেষ্ঠ'

মওদুদ আহমদ বলেছেন, সংশোধিত সংবিধানের ৭ (খ) অনুচ্ছেদই পুরো সংশোধনী বাতিলের জন্য যথেষ্ঠ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমদ বলেছেন, সংশোধিত সংবিধানের ৭ (খ) অনুচ্ছেদই পুরো সংশোধনী বাতিলের জন্য যথেষ্ঠ। ওই সংশোধনীটি আগামীতে আদালতে বাতিল হবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় মওদুদ বলেন, "আমাদের সংবিধানে রাষ্ট্রের সব ক্ষমতার জনগণের হাতে অর্পণ করা হয়েছে। সেজন্য বলা হয়েছে- সব ক্ষমতার উৎস জনগণ। কিন্তু বর্তমান পঞ্চদশ সংশোধনীর ৭ (খ) অনুচ্ছেদে বর্ণিত 'কিছু অনুচ্ছেদ কখনোই সংশোধন করা যাবে না'-এর মাধ্যমে জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। "তাই ৭ (খ) অনুচ্ছেদই সরকারের পুরো সংশোধনী বাতিলের জন্য যথেষ্ট। তাই ৭ (খ) সংশোধনী অবৈধ ও অসাংবিধানিক।" জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ফ্রি থিংকার্স ফোরাম নামে একটি সংগঠনের উদ্যোগে 'অপসংস্কৃতির আগ্রাসনের কবলে বাংলাদেশ' শিরোনামের এ আলোচনা সভা হয়। গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনী সংসদে পাস হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি রাজিয়া ফয়েজ, সাবেক সচিব আসাফউদ্দৌলা, হায়দার আলী, সাবেক সাংসদ ফেরদৌস আখতার ওয়াহিদা, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মো. রাহমাতুল্লাহ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪২ ঘ.