২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। পিরোজপুরে তদন্ত চালিয়ে তথ্য প্রমাণ পাওয়ার পর ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটার গোলাম আরিফ টিপু সোমবার তা আদালতে উপস্থাপন করেন। অভিযোগ আমলে নেওয়া হবে কি না- তার শুনানির জন্য ট্রাইব্যুনাল আগামী ১৪ জুলাই দিন ঠিক করেছে। সাঈদীর পক্ষে জামিনের আবেদন করা হলে সে আবেদনের শুনানিও ১৪ জুলাই হবে বলে জানায় আদালত। জামায়াতের নায়েবে আমির সাঈদীকে এদিন পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আদালতে নেওয়া হয়নি। ১৪ জুলাই তাকে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত সাঈদীসহ জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হন দুই বিএনপি নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৩৫ ঘ.