২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি 'বিতর্কিত', তাই সংলাপ নয়: বিএনপি

বিএনপি বলেছে, নির্বাচন কমিশন 'বিতর্কিত', তাই তারা সংলাপে যায়নি। আর তা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠিও পাঠিয়েছে প্রধান বিরোধী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি বলেছে, নির্বাচন কমিশন 'বিতর্কিত', তাই তারা সংলাপে যায়নি। আর তা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠিও পাঠিয়েছে প্রধান বিরোধী দল। মঙ্গলবার বিএনপির পাঠানো তিন পৃষ্ঠার চিঠিতে বলা হয়, "মেয়াদের শেষ সময়ে এসে বিতর্কিত এ কমিশনের আগামী নির্বাচন নিয়ে আইন ও বিধি সংস্কার প্রণয়ণের উদ্যোগ না নিয়ে পরবর্তী কমিশনের জন্য রেখে যাওয়াই যথাযথ হবে বলে আমরা মনে করি।" বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ চিঠি নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিকের কাছে হস্তান্তর করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশের আরো সংশোধন, ইভিএম চালুসহ বিভিন্ন বিষয়ে মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ মাসের শুরু থেকে সংলাপ করছে ইসি। গত ১৩ জুন ইসির সঙ্গে বিএনপির সংলাপপসূচি ছিলো। হরতালের কারণে নির্ধারিত দিনের আগেই পুনরায় সংলাপে আসার আমন্ত্রণ জানায় ইসি। দ্বিতীয় দফায় ১৯ থেকে ২২ জুন যে কোনো সময়ে সংলাপে অংশ নেওয়ার জন্য চিটি দেওয়া হয় দলটিকে। বিএনপির চিঠি পাওয়ার প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাল (২২ জুন) পর্যন্ত দলটির সঙ্গে সংলাপসূচি দেওয়া রয়েছে। এ বিষয়ে ইসি পরে প্রতিক্রিয়া দেবে।" তবে বিএনপির সংলাপে না আসার সিদ্ধান্ত 'দুঃখজনক' বলে সোমবার মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। বিএনপির চিঠিতে বলা হয়, "বর্তমান ইসি পক্ষপাতদুষ্ট ও দুর্বল আচরণের মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছে, সেই কমিশনের সঙ্গে নির্বাচনী আইন প্রণয়ন নিয়ে আলোচনা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্য সাধনে ফলপ্রসূ হবে না।" তত্ত্বাবধায়ক সরকার আমলে গঠিত এ নির্বাচন কমিশনের মেয়াদ ২০১২ সালের ফেব্র"য়ারিতে শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৩৫ ঘ.

এ সম্পর্কিত আরো খবর