২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী সহিংসতার মামলায় পরাজিত প্রার্থী গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় এক পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

গাইবান্ধা, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় এক পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আফজাল হক্কানী খোলাহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি জাতীয় পার্টির (এরশাদ) জেলা কমিটির সদস্য। রোববার দুপুরে জেলা শহরের ব্রিজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি মসিউর রহমান জানান, গত ১১ জুন খোলাহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। এতে চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হক্কানী পরাজিত হন। পরদিন দুপুরে তার সমর্থকরা অপর পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহমুদ সারোয়ার মুক্তা ও তার সমর্থকদের উপর হামলা চালায়। এছাড়া রথবাজার ও হাসেমবাজারসহ কয়েকটি গ্রামের ৮/৯টি বাড়িতে ব্যাপক ভাংচুর, লুটপাট ও বাড়ির লোকজনকে মারধর করে। ওইদিনই মাহমুদ সারোয়ারের স্ত্রী আসমা সরোয়ার এবং তার সমর্থক আবু তাহের বাদী হয়ে গাইবান্ধা থানায় পৃথক দু'টি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৪ ঘ.