২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর্জা আজমের বাবার মৃত্যু

জাতীয় সংসদের হুইপ ও যুবলীগের সাধারণ সম্পাদক মীর্জা আজমের বাবা মীর্জা আবুল কাশেম (৮৫) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 07:04 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

জামালপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের হুইপ ও যুবলীগের সাধারণ সম্পাদক মীর্জা আজমের বাবা মীর্জা আবুল কাশেম (৮৫) মারা গেছেন। তিনি মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। আবুল কাসেম দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তার ছোট ছেলে মীর্জা গোলাম কিবরিয়া কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বাদ মাগরিব জামালপুর কাচারী শাহী জামে মসজিদ মাঠে প্রথম জানাজা এবং বুধবার সকাল ১০টায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.