২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির তিন দিনের নতুন কর্মসূচি

জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে তিন দিনের নুতন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে তিন দিনের নুতন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সোমবার বিকালে রাজধানীতে কেন্দ্রীয় সমাবেশ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৮ মে, গাজীপুরের কালিগঞ্জে যুবদল নেতা জামির ও নাঈমসহ সারাদেশে নেতা-কর্মীদের 'হত্যা, গুম ও সন্ত্রাসের' প্রতিবাদে ১২ মে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে কথিত মিথ্যা মামলা দায়ের ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ২৪ মে বিভাগ, মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ-সমাবেশ ও মিছিল। এদিকে সমাবেশ শুরুর পর মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পল্টন থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম সরকারকে অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে দুর্বার আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দেশ পরিচালনায় ব্যর্থ - এ অভিযোগ তুলে গত ফেব্র"য়ারি মাস থেকে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল। এ বছরের ২৫ ফেব্র"য়ারিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রথম সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি আনুষ্ঠানিকভাবে তোলেন। এরপর গত ১৫ মার্চ জাতীয় সংসদেও একই দাবি জানান তিনি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উপলক্ষে কারাইলের নাইটেঙ্গল থেকে ফকিরের পুল বাজার মোড় পর্যন্ত দুই দিকের সড়ক বন্ধ করে দেওয়া হয়। মির্জা ফখরুল সরকারের আড়াই বছরের 'ব্যর্থতার' চিত্র তুলে ধরে বলেন, "তাদের (সরকার) নৈতিকভাবে আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। জনগণকে দেওয়া কোনো ওয়াদাই তারা পূরণ করতে পারেনি। উল্টো তারা সংবিধানকে তছনছ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এটা দেশের মানুষ কোনোভাবেই সফল হতে দেবে না।'' পল্টন ময়দানে সমাবেশ করতে না দেওয়ার সমালোচনা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। তিনি সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে সরকারের 'ষড়য