২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ছাত্রলীগ কর্মীর রগ কর্তন

মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা করায় নাটোরে ছাত্রলীগ কর্মীর হাতের রগ কেটেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

নাটোর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা করায় নাটোরে ছাত্রলীগ কর্মীর হাতের রগ কেটেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে জেলা শহরের রসুলের মোড়ে এ ঘটনায় আহত সাব্বির হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ছাত্রলীগে সাব্বিরের প্রতিপক্ষ গ্র"পের সদস্য বলে সংগঠনের কর্মীরা জানিয়েছেন। ছাত্রলীগ কর্মী নেপাল বিডিনিউজ টোয়েন্টিয়োর ডটকমকে বলেন, সোমবার রাতে তার মোটরসাইকেলে করে সাব্বির বাসায় ফিরছিলেন। পথে শহরের রসুলের মোড়ে ছাত্রলীগ কর্মী আজিজুল, রুবেল, আনিছ ও বাহার মোটরসাইকেলটি কেড়ে নেয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে নেপালের ভাই অসীম নাটোর সদর থানায় মামলা করেন। বুধবার সকালে ওই মামলার আসামি আজিজুলকে পুলিশ আটক করে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আইন-শৃঙ্ঘলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি সাজেদুর রহমান খান ঘটনাটি নিয়ে আলোচনাও করেন। এরপর সাব্বিরের উপর হামলা হয়। নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাব্বিরের রগ কেটে দেওয়ার সঙ্গে জড়িতদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। ছাত্রলীগের জেলা সভাপতি আব্দুল্লাহ আল বাকি বলেন, হামলাকারীরা ছাত্রলীগ কর্মী হলেও তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এ ব্যাপারে অভিযুক্ত রুবেল, আনিছ ও বাহারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৮ ঘ.