২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণ নীতি প্রণয়নের উদ্যোগ

স্বর্ণ শিল্পের সুষ্ঠু বিকাশে স্বর্ণ নীতি প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বর্ণ শিল্পের সুষ্ঠু বিকাশে স্বর্ণ নীতি প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। রোববার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী বলেছেন, স্বর্ণ নীতি প্রণয়নে শিগগিরই একটি খসড়া নীতিমালা করা হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি এক মাসের মধ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেবে। স্বর্ণ নীতি প্রণীত হলে এ খাতে সরকারের রাজস্ব আয় বাড়বে। সেইসঙ্গে স্বর্ণের অলংকার বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে তথ্যবিবরণীতে বলা হয়। মতবিনিময়কালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি এম এ ওয়াদুদ খান, সহসভাপতি দিলীপ রায় ও সাধারণ সম্পাদক এনামুল হক খান দোলন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২২১৫ ঘ.