পাবনা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর পৌরসভার মেয়রের মুক্তির দাবিতে বের হওয়া মিছিলে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়, পাবনার একটি আদালত সুজানগর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাকে একটি হত্যা মামলায় বৃহস্পতিবার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মেয়র তোফার মুক্তির দাবিতে তার সমর্থক ও যুবলীগ কর্মীরা শনিবার দুপুরে সুজানগর পৌর এলাকার ভবানীপুর থেকে একটি মিছিল বের করে। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা মিছিলে হামলা চালায়। এতে ৫ জন আহত হয়।
এদের মধ্যে যুবলীগ কর্মী ভবানীপুর এলাকার দুলাল হোসেনের ছেলে রতন (৩২), আকবর আলীর ছেলে বিল
bdnews24