২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কোটার সুফল মুক্তিযোদ্ধার সন্তানরা পাচ্ছে না'

প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ বলেছেন, চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যে কোটা দেওয়া হয়েছে তা শুধু কাগজে কলমেই থেকে যাচ্ছে। কোটার সুফল মুক্তিযোদ্ধার সন্তানরা পাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ বলেছেন, চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যে কোটা দেওয়া হয়েছে তা শুধু কাগজে কলমেই থেকে যাচ্ছে। কোটার সুফল মুক্তিযোদ্ধার সন্তানরা পাচ্ছে না। রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট এন্ড সিকিউরিটি স্টাডিস আয়োজিত 'বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এবং আজকের বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, "বেশির ভাগ ক্ষেত্রেই এসব পদ খালি রেখে দেওয়া হচ্ছে অথবা অন্য লোক নিয়োগ দেওয়া হচেছ। "আমলাতন্ত্রের মধ্যে ঘাপটি মেরে থাকা মুক্তিযুদ্ধ বিরোধী আমলাদের সরাতে হবে। পাকিস্তানের যারা আমলা ছিল মুক্তিযুদ্ধের পর তাদের পুনরায় বাংলাদেশে নিয়োগ দেওয়া ভুল হয়েছিল এবং আমরা এখনও সেই একই ভুল করে চলেছি।" "এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরাই নির্বাচনের আগে সরকারের ছোট ছোট ভুলকে অনেক বড় করে তুরে ধরবে।" তিনি ড. মোহাম্মাদ ইউনুস প্রসঙ্গে বলেন, "একজন নোবেল বিজয়ী হয়েও তাকেই কেন গ্রমীণ ব্যাংকের এমডি থাকতে হবে। আর ড. ইউনুস ছাড়া যদি গ্রামীণ ব্যাংক না চলে তাহলে বুঝতে হবে ওই প্রতিষ্ঠানটি 'ওয়ান ম্যান শো' এবং একনায়কতন্ত্রের মাধ্যমে চলে।" অনুষ্ঠানে অন্যান্য বক্তা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে পিতা মুজিব নামে একটি গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়। পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও আরো অনেকে। বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/এসআইএম/কেএমএস/২৩২৭ ঘ.