গৌহাটি, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সরকারের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার ঘোষণা দিয়েছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) একাংশ।
সংগঠনটি এর আগে কেবল বাছাই করা কিছু সংবাদ মাধ্যমেই তাদের বক্তব্য ও বিভিন্ন দাবি জানিয়ে আসছিল।
শনিবার গৌহাটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিষিদ্ধ ঘোষিত উলফার প্রকাশনা সম্পাদক মিথিঙ্গা দাইমারি জানান, তারা ভারত সরকারের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই প্রথম পর্বের আলোচনা শুরু হবে। তবে তার আগে নিজেদের মধ্যে এ বিষয়ে বৈঠক করবেন উলফা নেতারা।
মিথিঙ্গা দাইমারি বলেন, "আসামের মানুষের নিরাপত্তার স্বার্থে এই আলোচনা যাতে লক্ষ্যচ্যূত না হয় তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব আমরা।"
অবশ্য উলফার ভাইস চেয়ারম্যান প্রদীপ গোগৈ জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনার 'কিছু বিষয় নিয়ে' দলে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে।
গত তিন দশক ধরে উলফার সশস্ত্র সংগ্রামে হতাহতের ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' উল্লেখ করে সংগঠনের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক শাশা চৌধুরী বলেন, এই সময়ে ভারতীয় সেনাবাহিনীর হাতেও বহু লোক নিহত হয়েছে।
উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া ও ডেপুটি কমান্ডার-ইন-চিফ রাজু বড়
bdnews24