২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের মরদেহ আসবে রোববার

সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা শনিবার লন্ডনে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 06:29 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা শনিবার লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের বাঙালি অধ্যুষিত ব্রিকলেন মসজিদে স্থানীয় সময় ১২টায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ প্রবাসীরা। সন্ধ্যায় বিমানের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজ্জাক শুক্রবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্জাকের মরদেহ রোববার বাংলাদেশ সময় সকাল ১১টায় ঢাকায় পৌঁছবে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজ্জাক তিন মাসের বেশি সময় ধরে লন্ডনের কিংস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জিএনএ/১৯৩৭ ঘ.