২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছয় শিবিরকর্মী গ্রেপ্তার

সিলেটে ইসলামি ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

সিলেট, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ইসলামি ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের দরগামহল্লা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-সিলেটের মদনমোহন কলেজ শাখা শিবিরের সেক্রেটারি পারভেজ আহসান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ রনি, শিবির কর্মী আলাল সর্দার, নিয়াজ মুর্শেদ, হাদিক আহমদ ও ফাহাদ মিয়া। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা ৬ ডিসেম্বর জেল রোড এবং এর আগে চৌহাট্টা ও আম্বরখানায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল এবং গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে ৬ ডিসেম্বর সিলেটে জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কোতোয়ালি থানার ওসিসহ নয় জন আহত হয়। এ ঘটনায় পুলিশ মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/২০৩০ ঘ.