২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী জামায়াতের শূরা সদস্যসহ পাঁচজন গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ঝালকাঠী জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য মজিবুর রহমান এবং ছাত্রদল ও বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 06:54 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঝালকাঠী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ঝালকাঠী জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য মজিবুর রহমান এবং ছাত্রদল ও বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাঁঠালিয়া থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক হানিফ সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমীর ও জেলা শাখার শূরা সদস্য মজিবুর রহমান আমুয়া বন্দরে নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছেন- এমন খবরে রাত ১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। “পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য কর্মীরা পালিয়ে যায়। মজিবুর রহমানকে ১৫১ ধারায় গ্রেপ্তার করে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।” এছাড়া রাতেই কাঁঠলিয়া, রাজাপুর এবং সদর থানার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. শাহিন খান, ওয়ার্ড শাখার সম্পাদক রফিকুল ইসলাম এবং রাজাপুর থানায় বিএনপি কর্মী আমীন হাওলাদার ও শহিদ গাজীকে গ্রেপ্তার করা হয়। এদিকে জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান অভিযোগ করেছেন, পুলিশ হয়রানীমূলকভাবে মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাফিজুর বলেন, “রাতে ঘুম থেকে জাগিয়ে বাসা থেকে তাকে ধরে নিয়ে গেছে পুলিশ।” বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/জেকে/১২৪৫ ঘ.