২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাওহীদের ২ সদস্য গ্রেপ্তার

বই, প্রচারপত্র, কম্পিউটার ডিস্ক (সিডি) ও পোস্টারসহ হিযবুত তাওহীদের দুই সদস্যকে আটক করেছে রাজবাড়ী পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

রাজবাড়ী, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বই, প্রচারপত্র, কম্পিউটার ডিস্ক (সিডি) ও পোস্টারসহ হিযবুত তাওহীদের দুই সদস্যকে আটক করেছে রাজবাড়ী পুলিশ। বৃহস্পতিবার শহরের প্রাণী সম্পদ কার্যালয়ের কাছ থেকে তাদের আটক করা হয়ে বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- কুষ্টিয়ার সেউরিয়া গ্রামের বাদশা আলমের ছেলে আরমান আলী (২৫), সেওতা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আইনুল হোসেন (২৮)। রাজবাড়ী সদর থানার ওসি সরাফতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পোস্টার লাগানোর সময় আরমান ও আইনুলকে আটক করা হয়।" তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই, আটটি সিডি, বিপুল পরিমাণ প্রচারপত্র ও পোস্টার জব্দ করা হয়। এর মধ্যে দাজ্জাল নামের বেশ কয়েকটি বই ছিলো। পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এস এম আইনুল বারী বলেন, "জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজবাড়ী সদর থানায় আটক রাখা হয়েছে।" তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রায় চার বছর ধরে হিযবুত তাওহীদের সঙ্গে জড়িত আছে বলে জানিয়েছে। তাদের নেতা কুষ্টিয়ার মোহাম্মদ হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০১৮ ঘ.