২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার জন্মদিন উপলক্ষে ১৩ দিনের কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী পালনে ১৩ দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী পালনে ১৩ দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রোববার এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "সারাদেশে দলীয় জেলা ইউনিটগুলোকেও জিয়ার জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।" ১৮ জানুয়ারি থেকে দলের কেন্দ্রীয় এই কর্মসূচি শুরু হবে। শেষ হবে ৩০ জানুয়ারি। কর্মসূচির মধ্যে রয়েছে- জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহ-সভাপতি শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে ওই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল মান্নান, মীর নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। জিয়া পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ও দেশের রাষ্ট্রপতিও হয়েছিলেন। ১৯৮১ সালে চট্টগ্রামের সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের হতে নিহত হন তিনি। জিয়া ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪৫৯ ঘ.