২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অরাজকতা ঠেকাতে বিশেষ নির্দেশ'

জামায়াত ইসলামীর নেতাদের গ্রেপ্তারে দেশে যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 11:08 AM

Updated : 25 Aug 2022, 01:05 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত ইসলামীর নেতাদের গ্রেপ্তারে দেশে যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার সকালে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত এক অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এক মামলায় মঙ্গলবার বিকালে জামায়াতে ইসলামী আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে জামায়াত ইসলামী সারাদেশে বুধবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "তাদের গ্রেপ্তারে কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে এবং কোনো অরাজকতা যাতে সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।" জামায়াত নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক কোনো বিষয় নয় দাবি করে সাহারা বলেন, "আদালতের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এজে/১৭০৭ ঘ.