২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যামামলায় খালাস মির্জা আজম

একটি খুনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদের হুইপ মির্জা আজম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 01:39 PM

Updated : 24 Aug 2022, 08:54 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি খুনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদের হুইপ মির্জা আজম। জামালপুরের মেলান্দহ উপজেলার ব্যবসায়ী আব্দুল হক হত্যামামলায় আজমের সঙ্গে খালাস পেয়েছেন মামলার অন্য ২০ আসামিও। ঢাকার দুই নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক ঋষিকেশ সাহা আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার এ রায় দেন। তবে আদালত এলাকায় দেখা যায়নি বাদি পক্ষের কাউকে। ২০০১ সালের ২৩ মে মেলান্দহ বাজারে খুন হন স্থানীয় মরিচ ব্যবসায়ী আব্দুল হক। নিহতের ভাই হায়দার আলী তখন মির্জা আজমসহ ২১ জনকে আসামি করে জামালপুরের আদালতে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, মির্জা আজম নিজে কাটা রাইফেল দিয়ে হককে গুলি করেন। অন্য আসামিরা সশস্ত্র