২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচারে কী হবে জনগণ বুঝে গেছে: সাকা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারে কী হবে তা জনগণ বুঝে গেছে বলে দাবি করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 02:33 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারে কী হবে তা জনগণ বুঝে গেছে বলে দাবি করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভায় এ দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। তার মতে এ বিচারে গঠিত আদালত জরুরি অবস্থায় শেখ হাসিনা-খালেদা জিয়ার বিচারে গঠিত বিশেষ আদালতের মতো। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারে গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী পর্ষদ ও ট্রাইবুনাল ঘোষণা করে সরকার। বিচারে আদালত বসবে আব্দুল গনি হাজারি সড়কের পুরনো হাইকোর্ট ভবনে। "মঈন উ আহমেদের শেরে বাংলা নগরের ক্যাঙ্গারু আদালতের মতোই আদালত বসানো হয়েছে," উল্লেখ করে সালাউদ্দিন বলেন, "দেশের মানুষ আজ বুঝে গেছে এই বিচারে কী হবে। যিনি অভিযোগকারী, তিনি কৌশলী, তিনিই বিচারের প্রক্রিয়ার সঙ্গে সর্ম্পক্ত।'' তিনি বলেন, "বিদ্যুৎ, গ্যাস, পানি কোনো কিছুরই সমাধান সরকার দিতে পারেনি।" এ অবস্থায় "সরকারের একটাই ইস্যু