২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটচাঁদপুর বিএনপি সভাপতি আটক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঝিনাইদহ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। খালেদা জিয়ার বাড়ি ছাড়ার প্রতিবাদে শনিবার বিকালে মিছিলের চেষ্টা করায় উপজেলা সদর থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়। কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক মোনায়েম হোসেন বলেন, বেআইনিভাবে মিছিল করার চেষ্টা করলে সিরাজুল ইসলামকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.