২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত কার্যালয়ে তল্লাশি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 08:36 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। সোমবার দুপুরে মগবাজারে দলটির কার্যালয়ে আকস্মিকভাবে তল্লাশি চালানো হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পুলিশের তল্লাশি চলে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনবিরোধী কিছু লোক নাশকতার পরিকল্পনা নিয়ে একটি সভা করছিলো, এ খবর পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়।" তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, জামায়াতের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল্লাহ মো. তাহেরকে গ্রেপ্তার করতেই এ অভিযান চালানো হয়। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদও সেকথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, "পুলিশ সাবেক সংসদ সদস্য তাহেরকে খুঁজছিলো। মনে হয়েছে, তাকে গ্রেপ্তারেই অভিযান চালানো হয়।" ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি তাহের গত ৪ অগাস্ট এক আলেচনা সভায় বলেন, জামায়াতের রিজার্ভ ফোর্স রয়েছে। সময়মতো সরকারের বিরুদ্ধে তা ব্যবহার করা হবে। এটা সরকারের বিরুদ্ধে হুমকি- এ অভিযোগ এনে তাহেরের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে কয়েকটি মামলা করে। চারদলীয় এক্যজোটভুক্ত জামায়াতের শীর্ষস্থানীয় পাঁচ নেতা বর্তমানে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমআই/১৪৩৫ ঘ.