ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে দেখতে সোমবার রাতে হাসপাতালে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
খালেদা জিয়া রাত ৮টার দিকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে গিয়ে প্রায় আধঘন্টা টুকুর পাশে থাকেন এবং তার খোঁজখবর নেন।
এ সময় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক নেতা, বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা এবং টুকুর স্ত্রী সাইমুন পারভীন সিমি উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এসকে/২২২৭ঘ.
bdnews24