ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১৪টি জেলায় নতুন করে ১৮টি পৌরসভা গঠনের বিবেচনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ মেহের আফরোজের এক প্রশ্নের লিখিত জবাবে দেশে বর্তমানে ৩০৯টি পৌরসভা আছে জানিয়ে তিনি বলেন, "নতুন পৌরসভা গঠনের প্রস্তাব বর্তমান সরকারের বিবেচনাধীন আছে।"
প্রস্তাবিত এলাকাগুলো হচ্ছে- চট্টগ্রাম জেলার লোহাগাড়া ও দোহাজারী, পটুয়াখালীর কুয়াকাটা, নেত্রকোনার কলমাকান্দা, সিরাজগঞ্জের তাড়াশ, গাইবান্ধার বোনারপাড়া, সাঘাটা ও পলাশবাড়ী, বাগেরহাটের কচুয়া, নারায়ণগঞ্জের ফতুল্লা, টাঙ্গাইলের বাসাইল ও এলেঙ্গা, চাঁদপুরের নারায়ণগঞ্জ, বরিশালের উজিরপুর, লালমনিরহাটের হাতীবান্ধা, গাজীপুরের কালীগঞ্জ, মাদারীপুরের রাজৈর এবং কুমিল
bdnews24