২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনি ক্ষমতায় থাকতে এসব ভুলে যান: হাসিনা

ভারতের সঙ্গে আলোচনায় জাতীয় স্বার্থ রক্ষার ব্যাপারে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পরামর্শ প্রসঙ্গে শেখ হাসিনা বললেন, তিনি নিজে ক্ষমতায় থাকতে এসব বিষয় ভুলে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 01:39 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভারতের সঙ্গে আলোচনায় জাতীয় স্বার্থ রক্ষার ব্যাপারে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পরামর্শ প্রসঙ্গে শেখ হাসিনা বললেন, তিনি নিজে ক্ষমতায় থাকতে এসব বিষয় ভুলে যান। ভারত রওয়ানা হওয়ার আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ তীর্যক মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, "উনি আমার সফলতা কামনা করেছেন এজন্য ধন্যবাদ জানাই। কিন্তু ক্ষমতায় থাকতে দিল্লী গিয়ে কখনো এসব বিষয় নিয়ে আলোচনা করেননি।" "আমার আগে উনি ক্ষমতায় ছিলেন। তখন তিস্তার পানি আনেননি কেন। আমি গঙ্গার পানি নিয়ে এলাম, উনি তিস্তার পানি আনতে পারতেন।" খালেদা জিয়াকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, "উনি ক্ষমতায় থাকার সময় এসব নিয়ে আলোচনা করতে ভুলে যান। ভুলবেন না কেন, ভারত উনার জন্মস্থান।" প্রধানমন্ত্রী বলেন, "ক্ষমতায় থাকতে টিপাইমুখ নিয়ে উনি মুখ টিপ টিপ করে বন্ধ করে রেখেছিলেন। ওইসময় আমাদের মুহিত, সামাদ সাহেবরা কথা বলেছেন।" হাসিনা মন্তব্য করেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে সমুদ্রসীমা নিয়ে কথা বলতেও হয়তো ভুলেই গিয়েছিলেন। আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী দাবি করেন, "সমুদ্রসীমা নিয়ে কেউ যদি বলে তো আমরাই বলেছি।" শেখ হাসিনার ভারত সফর বিষয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া পানির ন্যায্য হিস্যা, 'করিডোর' ইস্যু, প্রাণ ও পরিবেশ রক্ষানীতি, ছিটমহল ও সীমান্ত বিরোধ, সমুদ্র সীমা, বাণিজ্য ঘাটতি, ভারতে বাংলাদেশের টিভি চ্যানেল স