ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু'গ্র"পের ধাওয়া-পাল্টা ধাওয়ায় শনিবার শেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা পণ্ড হয়ে গেছে।
এছাড়া চাঁদপুরের হাইমচর ও নরসিংদীর বেলাবোতে কমিটি বাতিলের দাবিতে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর: বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় জেলা বিএনপি কার্যালয়ের বেশকিছু চেয়ার এবং আসবাবপত্র ভাঙচুর হয়। এ সময় রামদা, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে দুপক্ষের মহড়ায় শহরের প্রাণকেন্দ্র রঘুনাথ বাজারে আতংক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় রামদা ও বেশ কিছু লাঠিসোটা। তবে কেউ গ্রেপ্তার হয়নি।
দলের নেতাকর্মীরা জানান, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম কালাম শনিবার বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে আহ্বায়ক কমিটির প্রথম সভা আহ্বান করেন। এ নিয়ে কালাম ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক রুবেলের নেতৃত্বাধীন গ্র"পের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, মাহমুদুল হক গ্র"পের নেতাকর্মীরা সকাল থেকেই রঘুনাথ বাজার এলাকায় অবস্থিত কার্যালয় নিজেদের দখলে নেয়। এ সময় কালাম গ্র"পের নেতাকর্মীরা কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। চলে দুপুর ১টা পর্যন্ত। এ সময় দুপক্ষের লোকজনের হাতে রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল দেখা গেছে।
এ ঘটনার পর আহ্বায়ক কমিটির সভা মুলতবী করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম কালাম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে তার অনুসারীরা জেলা বিএনপি কার্যালয়ে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
তিনি বলেন, "পরিকল্পিতভাবে তারা রাম-দা, লাঠিসোটা, ফালা নিয়ে হামলা আহ্বায়ক কমিটির প্রথম সভা বানচালের চেষ্টা চালায়। পরিস্থিতি অবনতি হওয়ায় সভাটি মুলতবী করা হয়েছে।"
যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক বলেন, কালামের অভিযোগ ভিত্তিহীন। তিনি নিয়মবর্হিভূতভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ নেই এমন লোকদেরও কমিটির সদস্য করেছেন। আহ্বায়ক কমিটির প্রথম সভা আহ্বান করেছেন মনগড়াভাবে।
তিনি বলেন, "আট যুগ্ম আহ্বায়কের মধ্যে আমরা পাঁচজন রয়েছি যাদের সঙ্গে সভা আহ্বানের ব্যাপারে কোনো আলোচনা হয়নি।"
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, ঘটনাস্থল থেকে একটি রামদা ও কয়েকটি লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।
তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর: বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। উপজেলার চরভৈরবী ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মীরা বিক্ষোভের পর সদরের আমতলী এলাকায় সমাবেশ করে।
ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক সৈয়দ আবেদ মনছুর বিশ্বাস, উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইসহাক খোকন, সদস্য আলী আহমদ হাওলাদার, আসমত সরদার, হেলাল উদ্দিন ডাকু বেপারী, মিজানুর রহমান শেখ, মিজান প্রধানিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে উপজেলা কমিটি বাতিল করতে হবে। এর মধ্যে আহ্বায়ক কমিটির ৪২ জন সদস্যের পদত্যাগপত্র কেন্দ্রে পাঠানো হয়েছে।
এছাড়া উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সরদার আব্দুল জলিল মাস্টারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
নরসিংদী: উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিকেলে বেলাব পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সভা হয়েছে। সভা শেষে বিক্ষোভকারীরা ঝাড়
bdnews24