চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি র্ফম বিতরণ এবং ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠিচার্জ করলে পাঁচজন আহত হয়।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুর দু'টার দিকে ছাত্রলীগের একটি গ্র"প বেশ কিছু বহিরাগত নিয়ে মিছিল করে পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে ঢুকতে চাইলে ভেতরে অবস্থানরত ছাত্রলীগের আরেকটি গ্র"প তাদের বাধা দেয়। এতে উভয় গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এদিকে ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ এবং খুলশী থানা পুলিশের অতিরিক্ত একটি দল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উভয় পক্ষের মাঝে অবস্থান নেয়। এ সময় বাইরে অবস্থানরত গ্র"পটি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে পাঁচজন সামান্য আহত হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও র্ফম বিতরণকে কেন্দ্র করে ছাত্রদের দু'টি বিবদমান গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা বলেন, ক্যাম্পাসে উত্তেজনা চলার সময় কিছু সময়ের জন্য র্ফম বিতরণ বন্ধ ছিল। তবে বিকেল তিনটার পর র্ফম বিতরণ আবার শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাসের দখল নিয়ে ছাত্রলীগের আ জ ম নাসির এবং আক্তারুজ্জামান বাবু গ্র"পের মধ্যে বহুদিন ধরে বিরোধ চলছে।
গত এক মাসে এ দুই গ্র"পের মধ্যে তিনবার সংঘর্ষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিআর/২৩১০ ঘ.
bdnews24