২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের তদন্ত খুব স্বচ্ছ হতে হবে: ট্রয়কা মিশন

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারকে পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সফররত ট্রয়কা মিশন। একই সঙ্গে যুদ্ধাপরাধের তদন্ত 'খুব স্বচ্ছ প্রক্রিয়ায়' করারও পরামর্শ দিয়েছে তারা। মিশন প্রধান চেক রিপাবলিকের পররাষ্ট্র উপমন্ত্রী হেলেনা ব্যামবাসোভা সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারকে পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সফররত ট্রয়কা মিশন। একই সঙ্গে যুদ্ধাপরাধের তদন্ত 'খুব স্বচ্ছ প্রক্রিয়ায়' করারও পরামর্শ দিয়েছে তারা। মিশন প্রধান চেক রিপাবলিকের পররাষ্ট্র উপমন্ত্রী হেলেনা ব্যামবাসোভা সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা জানান। বাংলাদেশে দুই দিনের সফরে রোববার ঢাকায় আসা ট্রয়কা মিশনের প্রধান আরও জানান, তারা ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারটি মোটেই প্রশ্রয় না দেওয়ার ('জিরো টলারেন্স') বিষয়ে সরকারের কাছ থেকে 'পুনর্নিশ্চয়তা' পেয়েছেন। ব্যামবাসোভা বলেন, "আমরা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেছি। আমাদের আবারও নিশ্চয়তা দেওয়া হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স নীতির অঙ্গীকার রয়েছে এবং খুব স্বচ্ছ প্রক্রিয়ায় ওইসব ঘটনা যথাযথভাবে তদন্ত হবে।" যুদ্ধাপরাধের বিষয়েও বাংলাদেশী মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যামবাসোভা '৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিকে 'গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর' ইস্যু হিসেবে অভিহিত করে বিচারের বিষয়ে বলেন, "এটা পুরোপুরি বাংলাদেশের বিষয়। বাংলাদেশকেই এর সমাধান করতে হবে। আমি শুধু ইইউ'র অবস্থান ব্যক্ত করেছি। "ইউরোপীয় ইউনিয়নে আমরা বলছি যে প্রত্যেক যুদ্ধাপরাধের তদন্ত হওয়া উচিত।" তিনি আরো বলেন, "তবে এটি যত