২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন মঙ্গলবার চারটা পর্যন্ত মূলতবি

জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় কার্যদিবসের অধিবেশন সোমবার বিকেল সাড়ে ছয়টায় শেষ হয়েছে। মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত অধিবেশন মূলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 10:42 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় কার্যদিবসের অধিবেশন সোমবার বিকেল সাড়ে ছয়টায় শেষ হয়েছে। মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত অধিবেশন মূলতবি করা হয়েছে। সোমবার বিকেল সোয়া ৪টায় অধিবেশন শুরু হয়েছিল। আগের দুই কার্যদিবসের মতো এ দিবসের অধিবেশনেও অংশ নেয়নি প্রধান বিরোধী দল বিএনপি। স্পিকার আব্দুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রথমে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এদিন অধিবেশনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এজে/এসকে/১৯২৭ঘ.