২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক সমস্যা সমাধানের প্রতিশ্র"তি নিয়ে সৌদি থেকে ফিরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশী শ্রমিকদের জন্য অনুকূল আইনী উদ্যোগ ও নতুন জনশক্তি আমদানির প্রতিশ্র"তি নিয়ে সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর পৌনে দুইটার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী দেশে ফেরেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 11:11 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী শ্রমিকদের জন্য অনুকূল আইনী উদ্যোগ ও নতুন জনশক্তি আমদানির প্রতিশ্র"তি নিয়ে সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শনিবার দুপুর পৌনে দুইটার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী দেশে ফেরেন। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আজিজ আল সৌদের আমন্ত্রণে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম দেশটিতে পাঁচ দিনের সফরে গিয়ে জনশক্তি রপ্তানিসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ওমরাহ পালন করেন। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের উল্লেখযোগ্য প্রাপ্তি হলো এ মর্মে প্রতিশ্র"তি যে আর কোনো বাংলাদেশীকে কাজ হারিয়ে সেখান থেকে ফিরতে হবে না। সেদেশের সরকার বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন। প্রধামন্ত্রীর অন্যতম সফরসঙ্গী পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি সাংবাদিকদের সফরের বিস্তারিত জানান। দীপু মণি সাংবাদিকদের বলেন, সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আজিজ আল সৌদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ সময় সৌদিতে কর্মরত বাংলাদেশীদের সমস্যা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকে বাদশাহ শেখ হাসিনাকে 'বোন' বলে সম্বোধন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, "বোনের দাবি নিয়েই হাসিনা আকামা সমস্যা সমাধানের কথা বৈঠকে তুললে বাদশাহ সঙ্গে সঙ্গে এই সমস্যা সমাধানের নিশ্চয়তা দেন। এখন থেকে আর কোনো বাংলাদেশী নাগরিককে সৌদি আরব থেকে কাজ হারিয়ে দেশে ফিরতে হবে না।" সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মজীবীদের 'আকামা' বা কাজের অনুমতিপত্র অপরিবর্তিত রেখে চাকুরি বদলের সুযোগ এতদিন ছিল না। বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেওয়ার বিষয়েও সৌদি বাদশাহ আশ্বাস দিয়েছেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রী। গত বছর সৌদি আরব বাংলাদেশ থেকে অদক্ষ জনশক্তি নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। দীপু মনি বলেন, "সৌদি সরকারের যেখানেই প্রয়োজন হবে সেখানেই বাংলাদেশ থেকে শ্রমিক দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বাদশাহ।" এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী জানান, দূতাবাসের কর্মকর্তাদের স্বল্পতম সময়ে শ্রমিকদের সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, এছাড়াও প্রবাসীদের দেওয়া একাধিক সংবর্ধনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী তাদের দেশের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। এসময় প্রবাসী ব্যাংক গঠনের কথাও তুলে ধরেন তিনি। প্রবাসীরা যেন বিদেশ থেকে ভোট দিতে পারেন- সে বিষয়েও প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানান দীপু মনি। ভোটাধিকারের বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সরকার সব রকমের সহযোগিতা দেবে বলে তাদের জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার মধ্যরাতে সৌদি আরব রওয়ানা হন। ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম বিদেশ সফর। সৌদি আরব বাংলাদেশী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় বাজার। সেখানে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ২৫ লাখ বাংলাদেশী রয়েছেন। রিয়াদে মঙ্গলবার বিকেলে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে হাসিনার বৈঠকের আগে দুপুরে সৌদি পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স আল-ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ রিয়াদ কনফারেন্স প্রসাদে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওইদিন রাতেই প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা উমরাহ পালন করেন। সফরকালে তারা মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় ও ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) রওজা মোবারকও জিয়ারত করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুু